নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসা দিলে


"নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসা দিলে, ত্যাগ করলে, যত্ন নিলে—সব কিছু নিঃস্বার্থভাবে দিলেও তবুও কাউকে ধরে রাখা যায় না, যদি সে চলে যেতে চায়।*


আমি সত্যিই চেষ্টা করেছিলাম...  

দিনের আলো হোক বা রাতের অন্ধকার—আমি ছিলাম তার জন্য।  

ভেবেছিলাম, আমার ভালোবাসা একদিন বুঝবে,  

আমার ত্যাগ, আমার অপেক্ষা, আমার ধৈর্য – একদিন মূল্য পাবে।


কিন্তু না, সে চলে গেল, একবারও পেছনে ফিরে না তাকিয়ে।  

বুঝতেই পারিনি কখন, কিভাবে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল।


আজ যখন নিজের ভাঙা আয়নায় মুখ দেখি, মনে হয়—  

ভুল ছিল শুধু আমারই…  

ভুল ছিল এতটা ভালোবাসা, ভুল ছিল নিজের সবকিছু নিঃস্ব করে দেওয়া।


জীবনটা চলছেই, কিন্তু ভিতরটা ফাঁকা।  

তবুও মুখে হাসি রেখে বলি—আমি ভালো আছি।  

কিন্তু নিজের মনটাই তো জানে, কোথায় কতটা হারিয়ে গেছি...

কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য শেয়ার করুন।

Blogger দ্বারা পরিচালিত.