টরকী ঘাটের মায়াবতী — লঞ্চের ছাদে এক ক্ষণিক প্রেমে পড়ার কবিতা

 টরকী ঘাটের নদীর বুকে শান্ত জলের ধারা,

লঞ্চের ছাদে হাওয়ার দোলায় মন যে বাঁধনহারা।

ঢাকাগামী ওই নদীর বুকে জলতরঙ্গের তান,

হঠাৎ করেই থমকে গেল আমার চেনা প্রাণ।

ছাদের কোণে দাঁড়িয়ে ছিলে মায়াবী এক রূপ,

চারিপাশের কোলাহলেও তুমি এক নিঝুম ধূপ।

এক সেকেন্ডেরই চোখের পলকে বদলে গেল দিন,

তোমার প্রেমে সঁপে দিলাম মনের আকাশ নীল।

ঠোঁটের কোণে মিষ্টি হাসি, চপল পায়ের হাঁটা,

যেন নদীর রূপালী জলে রূপের চাদর পাতা।

দখিন হাওয়ায় উড়ছিল চুল, ছড়াচ্ছিল সুরভি,

লঞ্চের ছাদে আলো-আঁধারিতে তুমি এক জীবন্ত ছবি।

নদী বহিয়া চলে দূরে, ভেসে চলেছে রাত,

এক নিমেষেই ছুঁয়ে গেল অচেনা এক মায়ার হাত।

ঢাকায় গিয়ে থামবে লঞ্চ, ভাঙবে নদীর ঢেউ,

টরকী ঘাটের মায়াবতীকে ভালোবেসে ফেলল কেউ।

কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য শেয়ার করুন।

Blogger দ্বারা পরিচালিত.